শিক্ষক কসম খেয়ে পরে তা ভঙ্গ করছেন
প্রশ্ন
একটি ছেলে বেয়াদবি করল, আর শিক্ষক বাধ্য হয়ে কসম খেলেন, “আমি তোমাকে কখনো পড়াব না” (میں تمہیں کبھی نہیں پڑھاؤنگا)। অন্য ছেলেমেয়েদের পড়াশোনা চলছে, আর যাকে না পড়ানোর কসম খাওয়া হয়েছে তার পড়াশোনাও বন্ধ নেই; সে অন্য শিক্ষকের কাছে শিক্ষা নিচ্ছে। এখন সেই ছেলে শিক্ষকের কাছে ক্ষমা চাচ্ছে এবং মুহতারাম মাওলানার কাছে পড়তে চায়। এ অবস্থায় মুহতারাম মাওলানা (শিক্ষক) কর্তৃক কসম ভেঙে ছেলেটিকে পড়ানোর হুকুম কী? আর তাকে শিক্ষা দেওয়া কি ওয়াজিব, নাকি নয়?
উত্তর
তার শিক্ষার কোনো ব্যবস্থা করা সম্ভব না হলে তার সত্যিকার তওবার পর নিজের কসম ভেঙে ফেলা, তারপর কাফফারা আদায় করা জরুরি হয়ে যেত। কিন্তু এখন যেহেতু তার শিক্ষার অন্য ব্যবস্থা বিদ্যমান আছে, তাই কসম ভঙ্গ করা ওয়াজিব নয়। তবে মহৎ চরিত্রের দাবি হলো, তাকে ক্ষমা করে দেওয়া। মহান আল্লাহ তাকে সত্যিকার তওবার তাওফীক দান করুন। [ar]أَلَا تُحِبُّونَ أَن يَغْفِرَ ٱللَّهُ لَكُمْ ۗ الآية[/ar]…
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।