الإفتاء

Enter a topic or fatwa name

হিসাব করার আগে বিভিন্ন সময়ে যাকাত দেওয়া

প্রশ্ন

যাকাতের বার্ষিক হিসাবের ঝামেলা থেকে নিশ্চিন্ত থাকার উদ্দেশ্যে যদি যাকাতের নিয়তে মিসকীনদের নগদ ও অনগদ (পণ্যসামগ্রী) এতটা দিতে থাকা হয়, যা প্রবল ধারণায় বরং নিশ্চিতভাবেই যাকাতের হিসাবের চেয়ে বেশি হবে, তাহলে কি এভাবেও যাকাত আদায়ের দায় থেকে মুক্ত হওয়া যাবে?

উত্তর

যাকাতের নিয়তে সময়ে সময়ে গরিবদের যা-ই দেওয়া হোক, তার সমষ্টি যখন ওয়াজিব যাকাতের সমান হয়ে যাবে, তখন যাকাত আদায় হয়ে যাবে। যদি বারবার হিসাব করতে ঝামেলা হয়, তাহলে একবার হিসাব করে ওয়াজিব পরিমাণ আলাদা করে রেখে দেওয়া হোক এবং তা থেকে দিতে থাকা হোক। আর হিসাব না করলে আশঙ্কা আছে যে, কখনো ঘাটতি হলে দায়মুক্তি ঘটবে না।

সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া

সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।

এই অধ্যায়ে আরও

ভাষাসমূহ: English · Русский · العربية · Bosanski · Türkçe · Deutsch · বাংলা · اردو