সালিশকারী (হাকাম) কীভাবে বিবাহ ফসখ করবেন
প্রশ্ন
প্রশ্ন: একজন নারী স্বামীর সাথে নিজের বিবাহ ফসখ (বাতিল) করিয়ে নিতে জেদ ধরে আছে। স্বামী চেষ্টা করছে যেন সংসার টিকে থাকে, কিন্তু সে কোনোভাবেই মানছে না। এই বিবাদ সরকারি আদালত থেকে সালিশের জন্য একজন হাকামের (সালিশকারীর) কাছে পাঠানো হয়েছে। হাকাম মীমাংসার পুরোপুরি চেষ্টা করেছেন, কিন্তু কোনো উপায় বের হয়নি। হাকাম শরয়ী ফয়সালা কার্যকর করতে চান, অর্থাৎ এ অবস্থায় যদি পুরুষ তালাক না দেয়, তাহলে সালিশকারীর বিবাহ ফসখ করার রায় শরীয়ত অনুযায়ী কার্যকর হবে কি না? কার্যকর হলে তা কোন শব্দে লিখতে হবে?
উত্তর
শরয়ী কারণ ছাড়া শাসক, হাকাম, মুফতী কিংবা সালিশকারীর বিবাহ ফসখ করার দ্বারা বিবাহ ফসখ হবে না—তবে যদি স্বামী ফসখ করার ক্ষমতা দিয়ে তাকে নিজের ওকীল (প্রতিনিধি) ও মুখতার (ক্ষমতাপ্রাপ্ত) বানিয়ে থাকে, (তাহলে হবে)। এ অবস্থায় এভাবে লিখতে হবে: “আমি স্বামী অমুকের পুত্র অমুকের পক্ষ থেকে ওকীল ও মুখতার হিসেবে তার বিবাহ ফসখ করে দিলাম” অথবা “স্বামী-স্ত্রীর মধ্যে তাফরীক (বিচ্ছেদ) করে দিলাম।”
সূত্র: ফাতাওয়ায়ে মাহমুদিয়া
সারসংক্ষেপ। জাভাস্ক্রিপ্ট চালু থাকলে পূর্ণ লেখা খোলে।